Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শাকিবকে স্বামী দাবি বুবলীর, ফেসবুকে পোস্ট দিয়ে অপুর খোঁচা

শাকিবকে স্বামী দাবি বুবলীর, ফেসবুকে পোস্ট দিয়ে অপুর খোঁচা

 অনলাইন ডেস্ক    ১ জুলাই, ২০২৪ ১০:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

হঠাৎ করে আবারও আলেচনায় শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে শাকিবকে নিজের ‘স্বামী’ বলে সম্বোধন করেন বুবলী। আর সেই সাক্ষাৎকার ফেসবুকে পোস্ট করে খোঁচা দিয়েছেন অপু বিশ্বাস। এতে আবারো নতুন করে প্রকাশ্যে এলো দুই নায়িকার দ্বন্দ্ব।

সাক্ষাৎকারে প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে শাকিব খানকে নিয়ে নির্মাতার বাজে মন্তব্যের বিষয় তুলে ধরে বুবলী বলেন, ‘আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন-তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব।’

বুবলীর এই মন্তব্য নিয়ে একটি সংবাদমাধ্যমে ‘আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়।

সেই প্রতিবেদনের ফটোকার্ড শনিবার বিকেলে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার দিয়ে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে অপু বিশ্বাস খোঁচা দিয়ে লিখেন, ‘ভুল করে পেজে শেয়ার হয়েছিল। এটা আমার পেজের জন্য উপযোগী না। পেজ একটিভ ছিল, খেয়ালই করতে পারিনি।’

মূলত বুবলীর এই মন্তব্যের সংবাদটি প্রথমে নিজ ফেসবুক পেজে শেয়ার করেছিলেন অপু। পরে সেখান থেকে ডিলিট দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি।

অনলাইন ডেস্ক