দুই বছর লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে ছিলেন ঢলিউড সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। ফেসবুকে নানান সময় বিভিন্ন ঘটনা নিয়ে লিখতে দেখা যায় তাকে।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সকালে চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন।
পোস্টে তিনি লেখেন, ’স্বপ্নে দেখলাম, কতগুলো সাপ ভাজি করে খেয়ে ফেলেছি! কোন কথা হলো এটা!’ শেষে কয়েকটি ইমোজি জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী।
তবে হঠাৎ এমন পোস্ট কেন করলেন পরীমণি সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
আরও পড়ুন: নির্বাচন না, কাজ নিয়ে ভাবছি: জায়েদ খান...
প্রসঙ্গত পরীমণি দুই বছর পর গত ৮ অক্টোবর ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে ক্যামেরা সামনে দাঁড়ান। এ বিষয়ে পরী বলেন, অনেকদিন কাজের বাইরে ছিলাম। নিজের প্রিয় জায়গায় ফেরার জন্য অনেক দিন মুখিয়ে ছিলাম। ভীষণ ভালো লাগছে আবারও লাইট ক্যামেরার দুনিয়ায় আসতে পেরে।
সরকারি অনুদান প্রাপ্ত ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। সিনেমাটির এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া ও নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














