Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শিল্পী সমিতির সদস্য থাকতে চাচ্ছেন না ওমর সানি

শিল্পী সমিতির সদস্য থাকতে চাচ্ছেন না ওমর সানি

 অনলাইন ডেস্ক    ২৬ মে, ২০২৪ ১২:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী দীর্ঘ দুই বছর বিরতির পর ‘ডেডবডি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছিলেন। এবার জানা গেল নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

ওমর সানী তার ফেসবুকে লিখেছেন, আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো। তবে কী কারণে হঠাৎ এই সিদ্ধান্ত তা তিনি পরিষ্কার করেননি।

রমজানের ঈদে মোঃ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় তা পিছিয়ে মুক্তি পায় গত শুক্রবার (৩ মে)।

প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, সিনেমাটি ততটা দর্শকের হৃদয়ে পৌঁছাতে পারেনি। তাই স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ যেসব অঞ্চলে ৮৮ কিমি বেগে ঝড়ের আশঙ্কা...

এর আগে, সিনেমাটির পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল বলেন, ‘ডেডবডি’ যদি দর্শক না দেখে এবং খারাপ বলে তবে তিনি আর সিনেমা বানাবেন না!

সিনেমাটির বিষয়ে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা সনি স্কয়ারে দুটি শো রেখেছিলাম। কিন্তু কোনোভাবেই দর্শক ছবিটিকে গ্রহণ করেনি। তাই তিন দিন পর সিনেমাটি নামিয়ে দিতে বাধ্য হয়েছি।

‘ডেডবডি’ সিনেমাতে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, শ্যামল মাওলা ও ভারতীয় মডেল অন্বেষা রায়।

অনলাইন ডেস্ক