Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দাদাগিরি ফরম্যাটে এবার শুরু হয়েছে দিদি নাম্বার ওয়ান, কী বদল নিয়ে এলেন রচনা

দাদাগিরি ফরম্যাটে এবার শুরু হয়েছে দিদি নাম্বার ওয়ান, কী বদল নিয়ে এলেন রচনা

 অনলাইন ডেস্ক    ৩০ জুন, ২০২৪ ১৪:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 104 বার

ভারতের অন্যতম পুরোনো রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’। বরাবরের মতোই টালিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এ শো প্রতি সোম থেকে শনিবার বিকাল ৫টার সময় সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত ৮টা থেকে দেখা যায় এ শো।

এবার শুরু হয়েছে দিদি নাম্বার ওয়ানে জেলায় জেলায় লড়াই! ২০ জেলার দিদিদের মধ্যে সেরা কে হবেন সেটির খোঁজ চলছে জি বাংলার এ জনপ্রিয় রিয়েলিটি শোতে।

কোন জেলার কোন প্রতিযোগীর মাথায় উঠবে বাংলার সেরা দিদি নাম্বার ওয়ানের মুকুট, সে প্রতিযোগিতা এখন চলছে। উল্লেখ্য, জেলা ভার্সেস জেলার লড়াইয়ে অংশ নিচ্ছেন ২০ জেলার দিদিরা।

এখানে মোট ২০টি লিগ এপিসোড, ৪টি উইকলি ফিনালে এবং একটি গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই এ রিয়েলিটি শোর বিষয়ে দর্শকদের আগ্রহ আরও বেশি বাড়িয়ে তুলবে।

অনলাইন ডেস্ক