আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা আজ রবিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ফিরে পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবার তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হয়েছেন।
নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।
এর আগে, সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হিরো আলম । তবে, যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।
আরও পড়ুন: জায়েদ খানের ডিগবাজির সূচনা কীভাবে?...
পরে ৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে গিয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করেন তিনি।

প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে এসে হিরো আলম বলেছিলেন, প্রতি বছরই আমার মনোনয়ন বাতিল হয়। এটা কোনো বিষয় নয়। ইসি থেকে যদি প্রার্থিতা ফিরে না পাই, তাহলে আমি হাইকোর্টের দ্বারস্থ হবো।
আর হাইকোর্টের দ্বারস্থ হওয়ার আগেই নির্বাচন কমিশন থেকে আজ নিজের প্রার্থীতে ফিরে পেলেন আলোচিত ইউটিউবার হিরো আলম।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














