নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় এবার বড় পর্দায় দেখা যাবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে। প্রথমবারের মতো একসাথে কাজ করবেন রাফী ও শাকিব।
সম্প্রতি এসকে ফিল্মসের ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে নির্মাতা রায়হান রাফী ‘তুফান’ সিনেমার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
রায়হান রাফী বলেন, ‘শাকিব খান চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমি (রায়হান রাফী) অনেকদিন থেকে এই সিনেমার প্রস্তুতি নিচ্ছি। প্রায় চার মাস থেকে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
তিনি আরও যোগ করেন, বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে। আর সে কারণেই শাকিবের সাথে কাজ করা। এ নির্মাতা জানান, আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে ‘তুফান’ সিনেমার শুটিং।
‘তুফান’ অ্যাকশন ধাঁচের ছবি। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকবেন সেটি এখনো জানা যায়নি। বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ’র প্রযোজনায় নির্মিত হবে ‘তুফান’ সিনেমাটি।
সম্প্রতি ‘তুফান’ সিনেমাটির শুটিং সেটের ডামি কিছু ছবি প্রকাশ পেয়েছে। ৃসেখানে রামুজি ফিল্ম সিটিতে চলছে ‘তুফান’-এর সেট নির্মাণের কাজ। নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হবে সেট।
জানা গেছে, ভারতের ‘বাহুবলী’র সেট যারা নির্মাণ করেছিলেন, তারাই ‘তুফান’র সেট নির্মাণ করছেন। ছবির বড় একটি বাজেট সেট নির্মাণের কাজেই ব্যয় হচ্ছে।
আগামী বছর কোরবানির ঈদে ‘তুফান’ মুক্তি পাবে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














