Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মাহির নির্বাচনী ইশতেহার ঘোষণা

মাহির নির্বাচনী ইশতেহার ঘোষণা

 অনলাইন ডেস্ক    ৪ জানুয়ারী, ২০২৪ ১৪:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সাড়ে ১১টার সময় মন্ডুমালা পৌর এলাকায় নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে উল্লেখিত বিষয় সমূহ: সব শ্রেণি-পেশা, ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে বৈষম্য দূর করা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা। গোদাগাড়ী-তানোরে বৃহৎ আকারে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করার মাধ্যমে ঘরে ঘরে ‘কর্ম সংস্থান’ ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও কৃষকদের ন্যায্য মূল্যে সেচ, সার, বীজসহ কৃষি উপকরণ সরবরাহের জন্য কার্যকর ব্যবস্থা ও কৃষি যান্ত্রিকীকরণের ব্যবস্থা গ্রহণ করবেন। আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালন করবেন। গোদাগাড়ী-তানোরে শতভাগ খাবার পানি সরবরাহের ব্যবস্থা ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ পদক্ষেপ নিবেন।

আরও পড়ুন: আবারও ভাইরাল হলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন...

স্কুল- কলেজ-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান ও বৃহৎ কারিগরি শিক্ষার ব্যবস্থা করবেন।

তরুণ ও নারীদের দক্ষতা উন্নয়নে ও প্রশিক্ষণ প্রদান করে আউট সোর্সিং ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারি-বেসরকারি উদ্যোগে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রয়োজনীয় রাস্তাঘাট, ব্রিজ- কালভার্টসহ সব যোগাযোগ অবকাঠামো সংস্কার, মেরামত ও নির্মাণের কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ব্যবস্থা করবেন। মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি হেলথ কিনিকে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিসহ সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন।

ইশতেহার শেষে নায়িকা মাহিয়া মাহি জানান, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আশাবাদী।

অনলাইন ডেস্ক