শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সারা দেশ উত্তাল। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলার প্রতিবাদে সরব হয়েছেন শোবিজ অঙ্গন থেকে মিডিয়া পাড়ার অনেক তারকারা। একে একে নিজেদের মতামত দিয়ে সামাজিক মাধ্যমের টাইমলাইন ভরে তুলছেন। ঢালিউডের খল নায়ক মনোয়ার হোসেন ডিপজল ও অভিনেত্রী মাহিয়া মাহির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে গেছে আন্দোলন নিয়ে পোস্ট।
ডিপজল বলেছেন, ‘এই মুহূর্তে সবাই বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দোয়া করবেন, যাতে সঠিক পদক্ষেপ ও সময়োপযোগী যৌক্তিকতা বজায় রেখে সবকিছু সঠিক সমাধান হয়।’
অন্যদিকে অভিনেত্রী মাহিয়া মাহি লিখেছেন, ‘আমার ভাই বোনদের কে আর কেউ আঘাত করবেননা।’ এর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে আন্দোলনের সহিংসতা নিয়ে কথা বলেছেন।
উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) কোটা সংস্কারের আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। এসময় কফিন ছুঁয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














