ঢালিউড নায়ক শাকিব খানকে নিয়ে নির্মাতা অনন্য মামুন আবারো সিনেমা নির্মাণ করছেন। সিনেমার নাম ‘দরদ’। এই সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে।
শাকিব খানকে নিয়ে 'দরদ' সিনেমার ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন। সিনেমায় তার বিপরীতে বলিউডের বেশ কয়েকজন নায়িকার নাম শোনা গেলেও অবশেষে শাকিব খানের নায়িকা হতে হচ্ছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
সোনাল চৌহান সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে , ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ।
আরও পড়ুন: ‘মুজিব’ বায়োপিক বাংলাদেশে মুক্তি ১৩ অক্টোবর...
বাংলাদেশের পাশাপাশি ভারত থেকে এটি এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ প্রযোজনা করবে। 'দরদ' সিনেমাটি শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা।
এর আগে নায়ক শাকিব খানকে নিয়ে পরিচালক অনন্য মামুন নির্মাণ করেছেন 'নবাব এলএলবি' নামের একটি সিনেমা।
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' মুক্তির পর 'দরদ' দিয়ে চলতি মাসের মাঝামাঝিতে শুটিংয়ে ফিরতে যাচেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই মুভিটি বাংলার সঙ্গে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় মুক্তি পাবে বলে দাবি করছেন অন্যন মামুন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














