ঢালিউড 'কিং' শাকিব খান আরব আমিরাতের সম্মানজনক গোল্ডেন ভিসা পেতে যাচ্ছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা-প্রযোজক অনন্য মামুন।
তিনি বলেনন, ইতোমধ্যেই আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন শাকিব।
অনন্য মামুনের কথায়, এত দিন শাকিব ভাই ট্যুরিস্ট ভিসায় আমিরাতে যেতেন। তবে আগামীতে তিনি গোল্ডেন ভিসায় যাবেন। রিকমেন্ডেশন চলে এসেছে। এখন শুধু রিসিভ করা বাকি।
ব্যবসা ও এ ক্যাটাগরি চাকরি ছাড়া কেবল সংস্কৃতি অঙ্গনের মেধাবী তারকাদের বিনামূল্যে গোল্ডেন ভিসা দেওয়া হয়।
আরও পড়ুন: আমলার সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নেই: জনপ্রশাসন মন্ত্রী...
শাকিবকে নিয়ে ‘দরদ’ নামে নতুন একটি সিনেমা বানিয়েছেন অনন্য মামুন। গেল ২৮ মার্চ নায়কের জন্মদিনে দুবাইতে সিনেমাটির ব্যতিক্রম প্রচারণা চালিয়েছিলেন তিনি।
‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। এছাড়াও থাকছেন কলকাতার পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেবসহ অনেকেই।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














