Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নতুন সুখবর দিলেন মিথিলা

নতুন সুখবর দিলেন মিথিলা

 অনলাইন ডেস্ক    ১৭ জুন, ২০২৩ ১২:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 72 বার

বিচ্ছেদ হতে যাচ্ছে এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির। কিছুদিন আগে ওপার বাংলার গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পর থেকেই শুরু হয় গুঞ্জন। তবে এই চাঞ্চল্যকর খবরে পাত্তা দিলেন না মিথিলা-সৃজিত উভয়ই।

বরং উলটো জানিয়েছেন ভিত্তি নেই ওই সব খবরের। সেই গুঞ্জনকে এড়িয়ে কলকাতা থেকে এবার নতুন সুখবর দিলেন মিথিলা।

তিনি জানিয়েছেন, সেখানকার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিবদ্ধ সিনেমাটির নাম ‘ও অভাগী’। সিনেমাটি পরিচালনা করবেন অনির্বাণ চক্রবর্তী।

নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। তবে সময়ের সঙ্গে তাল মেলাতে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা অনির্বাণ।

এতে মিথিলার সঙ্গে দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখকেও।

আরো পড়ুন: নববধূ সাজে অপু বিশ্বাস, ছবি ভাইরাল ফেসবুকে...

অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘ও অভাগী’তে মিথিলা দুই বয়সে দেখা যাবে। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্ত বয়স্ক নারী। দুটি বয়সেই তাকে দারুণ মানাচ্ছে বলে জানান পরিচালক।

ইতোমধ্যেই মিথিলার একটি লুকও প্রকাশ করা হয়েছে। যেখানে তাকে সাদামাটা শাড়িতে বিষণ্ণরূপে দেখা গেছে।

খুব দ্রুতই শুরু হবে ‘ও অভাগী’ সিনেমার শুটিং।

অনলাইন ডেস্ক