Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হঠাৎ মঞ্চে উঠে কেন ডিগবাজি দিলেন জায়েদ খান!

হঠাৎ মঞ্চে উঠে কেন ডিগবাজি দিলেন জায়েদ খান!

 অনলাইন ডেস্ক    ৩০ অক্টোবার, ২০২৩ ১১:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খান গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার’ সিজন ৩-এর ফাইনাল অনুষ্ঠানে রাউন্ড বিচারকের দায়িত্ব পেয়ে ডিগবাজি দেয়। তার এই কাণ্ড এরই মধ্যে ভাইরাল হয়েছে।

সেখানে জায়েদ খান বিচারকের দায়িত্ব পালন করেন।

জানা যায়, অনুষ্ঠানে সবাইকে উৎসাহ দিতে ডিগবাজি দেন নায়ক জায়েদ খান। হঠাৎ মঞ্চে উঠেই দু’হাতে ভর করে ডিগবাজি দিয়েছেন তিনি। একটি নাচও পরিবেশন করেছেন।

জায়েদ খানের ভাষায়, আমি একজন খেলোয়াড়। খেলা আমার পছন্দের শীর্ষে। তারপর আমি নিয়মিত শরীরচর্চা করি।

আরও পড়ুন: মুম্বাইয়ে শাকিব যাচ্ছেন শুটিংয়ে, শুভর উদ্দেশ্য কী?...

এই অনুষ্ঠানে এসে মনে হলো একটা ডিগবাজি দিলে খারাপ হয় না। প্রায় ৬ মাস পর এমন একটা ডিগবাজি দিয়েছি।

ডিগবাজি দেয়ার সময় ব্যাকগ্রাউন্ডে জায়েদ খানের সিনেমার একটি গান বাজছিল।

উল্লেখ্য, সবশেষ জায়েদ খান কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করছিলেন। বর্তমানে এই সিনেমার শুটিং বন্ধ।

এছাড়া আরও একটি নতুন সিনেমায় সায়ন্তিকা-জায়েদ জুটি হওয়ার সুখবর দিয়েছেন জায়েদ খান।

অনলাইন ডেস্ক