Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ৬ বছর পর মুক্তি পাচ্ছে জায়েদ খানের সিনেমা

৬ বছর পর মুক্তি পাচ্ছে জায়েদ খানের সিনেমা

 অনলাইন ডেস্ক    ২০ জানুয়ারী, ২০২৪ ১৩:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খানের সবশেষ সিনেমা মুক্তি পেয়েছে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর, খাতা কলমের হিসাবে আজ থেকে ছয় বছর আগে। সিনেমার নাম ‘অন্তর জ্বালা’ নায়িকা ছিলেন পরীমণি।

এতদিন সিনেমা বাইরে থেকেও দিব্বি আলোচনায় আছেন এই নায়ক। আগে আলোচনায় ছিলেন শিল্পী সমিতির কল্যাণে। পদ জটিলতার পর জায়েদ খান আলোচনায় থাকার কৌশল ধরেছেন, নিজেকে নিয়ে ‘অবাস্তব’ মন্তব্য করা।

দীর্ঘ ছয় বছর পর মুক্তি পাচ্ছে জায়েদ খানের সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত সেই সিনেমার নাম ‘সোনার চর’। বুধবার সিনেমাটির ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

আরও পড়ুন: এমপি হয়েই কাদায় নামলেন ব্যারিস্টার সুমন...

সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘সব প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হয়েছিল। খুশির খবর হলো ছবিটি সেন্সর পেয়েছে। আশা করা যাচ্ছে শিগগির সিনেমাটি মুক্তি পাবে।’


সিনেমাটির কাহিনী ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ।

এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি। সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন,পাপিয়া মাহি।

অনলাইন ডেস্ক