বলিউড নায়ক সালমান খান নিজ হাতে আঁকা কুরআনের বিশেষ আয়াত, আয়াতুল কুরসি ও নামাজের একটি চিত্রকর্ম তার বোন অর্পিতা খানকে উপহার দিলেন। পরে এইটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, বিশ্বব্যাপী প্রশংসিত এই অভিনেতা একজন চিত্রশিল্পী। তার শৈল্পিক প্রতিভায় মুগ্ধ ভক্তরাও। তার চিত্রকর্মগুলো চড়া দামে বিক্রি হয়। ভাইরাল হওয়া কোরআনের একটি আয়াত সমন্বিত নামাজের একটি শিল্পকর্মটি তার বোন অর্পিতা খান ও তার স্বামী আয়ুষ শর্মার জন্য বিশেষ উপহার দিয়েছেন তিনি।
আয়ুষ শর্মা এক সাক্ষাৎকারে বলেন, আমরা নতুন বাড়িতে চলে আসার পর বসার ঘরের দেয়ালের জন্য একটি আকর্ষণীয় আর্ট পিস খুঁজছিলাম। যেহেতু সালমান ভাই একজন শিল্পী, আমরা তাকে অনুরোধ করি যেন আমাদের একটা চিত্রকর্ম করে দেয়ার জন্য।
আরও পড়ুন: জানা গেল ‘টাইগার ৩’ ট্রেলার ও সিনেমা মুক্তির তারিখ...
সালমান খানের বোন শিল্পকর্মটির বর্ণনা দিতে গিয়ে বলেন, এটি আমার ভাইরে নিজের হাতে করা একটি শিল্পকর্ম। এ অংশটি মুসলিমদের একটি বিশেষ দোয়া, কুরআনের আয়াত ও আয়াতুল কুরসি।
আমি ভাইকে এমন একটি শিল্পকর্ম দিতে অনুরোধ করেছিলাম, যার মাঝে থাকবে আভিজাত্য, সম্মান ও শক্তি। তাই তিনি আমাদের জন্য আয়াতুল কুরসির এ বিশেষ চিত্রকর্মটি করার সিদ্ধান্ত নেন। তিনি আমাদেরকে এটি উপহার দিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি ছবি আঁকাতেও পারদর্শী সালমান খান। নিজের আঁকা ছবি তিনি দেখিয়েছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনকে। তার আঁকা ছবির প্রশংসা করেছিলেন মকবুল ফিদা হুসেন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














