Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ছেলের বক্তব্য শুনে অঝোরে কাঁদলেন মুকেশ আম্বানি

ছেলের বক্তব্য শুনে অঝোরে কাঁদলেন মুকেশ আম্বানি

 অনলাইন ডেস্ক    ৫ মার্চ, ২০২৪ ১৫:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে ১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়। প্রাক বিবাহ অনুষ্ঠানে কথা বলতে মঞ্চে ওঠেন ছেলে অনন্ত।

অনন্ত বলেন, ছোটবেলা থেকে আমি স্থূলতার অসুখে ভুগছি। কঠিন সময় গুলোতে আমার বাবা-মা পরম যত্নে পাশে থেকেছেন। বুঝতে দেননি আমাকে। এসব কথা মনে করে বাবা মুকেশ আম্বানি ও মা নীতা আম্বানিকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, আমার পরিবার সর্বাত্মক চেষ্টা করেছে যাতে আমার জীবন স্পেশাল হয়ে ওঠে। কিন্তু, আমার জীবন পুরোপুরি গোলাপের বিছানা ছিল না। আমি কাঁটার যন্ত্রণাও অনুভব করেছি। কিন্তু, আমার বাবা-মা আমাকে কখনও কষ্ট পেতে দেননি। তারা সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন।

আমার বাবা-মা সবসময় আমায় বলেছেন, আমি যদি কিছু ভাবতে পারি, তবে আমি সেটা করতেও পারব। আমার কাছে, এটাই আমার বাবা-মায়ের পরিচয়। তাদের প্রতি আমি চিরো কৃতজ্ঞ।

আরও পড়ুন: চুল পড়া বন্ধে জিংক সমৃদ্ধ খাবার খান...

সেইসময় স্ক্রিনে দেখা যায়, ছেলের স্বাস্থ্য সমস্যার কথা শুনে আবেগ বিগলিত মুকেশ আম্বানি। আবেগী হয়ে পড়েন। অঝোরে কান্নায় ভেঙে পড়েন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি।

অনন্তের মা নীতা আম্বানি এক সাক্ষাৎকারে বলেন, অনন্তের শ্বাসকষ্টের সমস্যাও আছে যার ফলে ওজন ঝরানোর ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। জমকালো এই অনুষ্ঠান আয়োজনের জন্য মাকে ধন্যবাদ জানান অনন্ত।


তবে স্ত্রী সম্পর্কে অনন্ত বলেন, রাধিকা মার্চেন্টকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।

অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষ্যে উল্লেখযোগ্য আমন্ত্রিতদের মধ্যে ছিলেন, বিল গেটস, মার্ক জুকারবার্গ, অমিতাভ বচ্চন, আমির খান, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর মতো শীর্ষ বলিউড তারকারা। তাছাড়া ছিলেন পপ তারকা রিহানাও।

অনলাইন ডেস্ক