Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বৃষ্টির দিনে ‘তুফান’ নিয়ে হাজির মিমি

বৃষ্টির দিনে ‘তুফান’ নিয়ে হাজির মিমি

 অনলাইন ডেস্ক    ১১ মে, ২০২৪ ১৪:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 75 বার

মাত্র কয়েক দিন আগেই নেটদুনিয়ায় প্রকাশ করা হয়েছিল ‘তুফান’ সিনেমার টিজার। এবার সেই সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

আজ শনিবার (১১ মে) ঝড়-বৃষ্টির দিনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ‘তুফান’-এর নতুন পোস্টার শেয়ার করেন মিমি।

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ঢালিউড চিত্রনায়ক শাকিব খানকে জড়িয়ে ধরে আছেন মিমি চক্রবর্তী। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এ পোস্টার এরইমধ্যে নজর কেড়েছে ভক্তদের।

ফেসবুকে ‘তুফান’-এর নতুন পোস্টার শেয়ার করে মিমি ক্যাপশনে লিখেছেন, বড় পর্দায় আসছে তুফান... প্রেজেন্টিং অফিশিয়াল তুফানি পোস্টার।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ রোববার, জানবেন যেভাবে...

পোস্টার দেখে বোঝা যাচ্ছে, মুক্তি প্রতীক্ষিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অনলাইন ডেস্ক