ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রথমবারের মতো নির্মাতা রায়হান রাফির “তুফান” সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। গত বছর ডিসেম্বর মাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয় ‘তুফান’ সিনেমার।
শুরু থেকেই চমকে দেওয়া এই প্রজেক্টে এবার এলো আরও বড় চমক। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এই অভিনেত্রী দীর্ঘদিন পর শাকিবের ছবি দিয়েই পর্দায় ফিরতে চলেছেন।
এই বিষয়টি আজ সোমবার (১১ মার্চ) সকালে নিশ্চিত করেছে নাবিলাসহ “তুফান” কর্তৃপক্ষ।

সিনেমায় যুক্ত হয়ে দুই অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত। আলফা আইর বরাত দিয়ে নাবিলা জানান, অবশ্যই এটি একটি আনন্দের সংবাদ। এত দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে।সবকিছু মিলিয়ে আমি আনন্দিত।
আরও পড়ুন: নিয়মিত ঘুমের ঔষুধ সেবনে মৃত্যু ডেকে আনছেন না তো...
এদিকে মিমি চক্রবর্তী জানান, বাংলাদেশের সিনেমায় কাজ করা আনন্দের। এত বড় একটি প্রজেক্ট। বিপরীতে শাকিব খানের মতো সুপারস্টার। সব মিলিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ ও চরকি। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে “তুফান” সিনেমার শুটিং। আগামী কোরবানির ঈদে এটি বিশ্বব্যাপী একযোগে মুক্তি পাবে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














