Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 “আমি মনে প্রাণে বিশ্বাস করি- শাকিব খান এখনো দেশের সেরা নায়ক” আসিফ আকবার

“আমি মনে প্রাণে বিশ্বাস করি- শাকিব খান এখনো দেশের সেরা নায়ক” আসিফ আকবার

     ২৪ মে, ২০২৩ ১১:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত চিত্র নায়ক। যে নায়ককে নিয়ে আলোচনা – সমালোচনা যে থামছেই না। অপু বিশ্বাস ও বুবলির ঘটনাকে কেন্দ্র করে সিনেমা পাড়া থেকে শুরু করে দেশে অনেক আলোচনা - সমালোচনার স্বীকার হয়েছেন এরই সুপারস্টার।

এবার শাকিব খানকে নিয়ে কথা বললেন কণ্ঠশিল্পী আসিফ আকবার। বুধবার সকালে গায়ক সামাজিকমাধ্যম তার ভেরিফাইড ফেসবুকে শাকিব খানকে নিয়ে স্ট্যাটাস দেন।

আসিফ আকবার বলেন, দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিশমা দেখেই আসছি ২০ বছর ধরে। আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। প্লে-ব্যাক আর্টিস্ট হিসেবে তার লিপে বেশ কিছু গান গাওয়ার সুযোগ আমার হয়েছে। দুজনার দেখা সাক্ষাত কম হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সমসময়ই ছিল। এখনো মাঝে মাঝে কথা হয়, তিনি উচ্ছ্বাস নিয়েই সবসময় কথা বলেন, আমার ভাল লাগে।

কন্ঠশিল্পী বলেন, তারকাদের ব্যক্তিজীবন নিয়ে মানুষের মধ্যে একটা ফ্যান্টাসি সবসময়ই কাজ করে। এটা নতুন কোনো চর্চা নয়, বরং রঙ্গীন দুনিয়ার খবরাখবরের শেল্টার নিয়ে একধরনের পরচর্চায় অনেকে নিজের অন্ধকার জগতকে নিমিষে গুম করে ফেলেন। বিখ্যাতদের ব্যক্তিগত বিষয়গুলোই আলোচনা সমালোচনায় থাকবে, এটাই স্বাভাবিক। জৌলুষপূর্ণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্টির চোখ রাঙ্গানী সত্ত্বেও শাকিব খান আজও একাই সিনেমা হলে দর্শক টেনে চলেছেন। আর এজন্যই তিনি কিং খান।

তিনি বলেন, যশ খ্যাতি ওপরওয়ালার দান, মানুষ শুধুই উপভোগ করতে পারে। একজন শাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে, ইন্ডাস্ট্রি অক্সিজেন পায়। এদেশে মানুষের বিনোদনের সুযোগ এমনিতেই সীমিত। সোশ্যাল মিডিয়ার এলেবেলে দূরন্তপনায় ভাল মন্দ সবই ছড়িয়ে পরে দ্রুত, সেগুলো স্থায়িত্বও পায় সিজনাল জামের মত। আঁতেলদের তির্যক পর্যবেক্ষণ পায়ে দলে বাংলা সিনেমার প্রান শাকিব খানই। এখনো শাকিব খানের লিপে গান দিতে পারলে গায়করা ক্যারিয়ারেরপালে বাতাস পায়, নায়িকারা ব্রেক পায়, প্রযোজকরা লগ্নি ফেরত পাওয়ার ভরসা রাখেন, পরিচালকরা ভাল সিনেমা বানানোর স্বপ্ন দেখেন।

তিনি আরও বলেন, দিনশেষে তারকাদের মূল্যায়ন তার পেশাদারীত্বেই নিহিত থাকে, শো বিজের গাল গপ্পো ক্ষুদ্রতম অংশ মাত্র। আমি মনে প্রাণে বিশ্বাস করি- শাকিব খান এখনো দেশের সেরা নায়ক, তার যে কোনো বিকল্প ভাবা বিনা বিনিয়োগে জাস্ট টাইম পাস করা। গায়ক হিসেবে আমি শাকিব খানের একজন সহকর্মী মাত্র। আমি চাই তিনি বাংলাদেশের আনপ্যারালাল নায়ক হিসেবে মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যান ক্রমোন্নতির দিকে।

সবসময় শুভকামনা প্রিয় ব্রাদার শাকিব খান। ভালবাসা অবিরাম…