সিনেমা ও ক্রিকেট এই দুই জগতের দুই তারকা শাকিব খান ও সাকিব আল হাসান। দুজনেই নিজেদের কাজ দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব কাজ করে যাচ্ছেন। একসঙ্গে এক পথে হাঁটতে চলেছেন। খুব শিগগিরই সুখবর দেবেন তারা।
চিত্রনায়ক পরিচয়ের পাশাপাশি ব্যবসায়ী পরিচয় রয়েছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। অন্যদিকে ক্রিকেটে সাফল্য পাওয়ার পর এবার মাগুরার এমপি পদে রয়েছেন সাকিব। তবে দুই নক্ষত্র এবার এক হতে চলেছেন রিমার্ক অ্যান্ড হারল্যানের মাধ্যমে।
অথেনটিক কসমেটিকস, হোম কেয়ার, টয়লেট্রিজ, স্কিনকেয়ার পণ্যের প্রতিষ্ঠানটির পরিচালক চিত্রনায়ক শাকিব খান। এবার এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ দলের ‘পোস্টারবয়’খ্যাত সাকিবকে এবার দেখা যাবে হ্যারল্যান পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।
আরও পড়ুন: বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ইবি শাখার সভাপতি সজীব, সম্পাদক রিয়াজ...
তথ্যানুযায়ী,গত শনিবার (৯ মার্চ) বেলা ১১টার সময় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক অ্যান্ড হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। সেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে দুজনকে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














