Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ইবি শাখার সভাপতি সজীব, সম্পাদক রিয়াজ

বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ইবি শাখার সভাপতি সজীব, সম্পাদক রিয়াজ

 ইবি প্রতিনিধি    ১০ মার্চ, ২০২৪ ১০:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (বিপিএসএ) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের রিয়াজ হোসেন।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার শনিবার (৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন।

পরবর্তীতে সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার এবং প্রভাষক রেহনুমা তানজীন মেধার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন।

২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হিসেবে মইনুল ইসলাম ও ফোরকানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জয় বৈষ্ণব ও নাফিস সাদিক এবং কোষাধ্যক্ষ হিসেবে সুমন রায় ও সহ-কোষাধ্যক্ষ হিসেবে খালেদুর রহমান নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ইবির প্রথম কোন বিদেশী শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রী অর্জন...

এছাড়াও পাবলিকেশন এবং আইটি সম্পাদক তাওহীদ ইসলাম, সহ পাবলিকেশন এবং আইটি সম্পাদক পরিমল রায়, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোস্তাক মোর্শেদ ইমন, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক ইমন খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নীলিমা আকতার বৃষ্টি, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক লাবিদ হোসেন, সেমিনার এবং সিম্পোজিয়াম সম্পাদক প্রীতম দেবনাথ, সহ সেমিনার এবং সিম্পোজিয়াম সম্পাদক জান্নাতুল মাওয়া এবং সাধারণ সদস্য হিসেবে টুম্পা, ইয়াসিন ইমন, অর্ক ও ছোয়াত রয়েছেন।

এর আগে, ৬ মার্চ বুধবার নতুন কমিটি গঠনের লক্ষ্যে শিক্ষাবর্ষ ভিত্তিক প্রতিনিধি নির্বাচন করা হয়। মোট ১৭ টি পদের বিপরীতে যেসকল পদে একাধিক প্রার্থী প্রতিনিধিত্ব করার আগ্রহ প্রকাশ করে তাদেরকে শিক্ষাবর্ষভিত্তিক ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করা হয়।

ভোট গ্রহণ করেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার এবং প্রভাষক রেহনুমা তানজিন।

উল্লেখ্য, বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, ইবি সম্পূর্ণ অরাজনৈতিক এবং ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী দ্বারা পরিচালিত সংগঠন। ২০২২ সালের ২৯ মে এ্যাসোসিয়েশনটি গঠন করা হয়।

ইবি প্রতিনিধি