Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে নবীন বরণ ও বিদায়-সংবর্ধনা

গাংনীতে নবীন বরণ ও বিদায়-সংবর্ধনা

 তরিকুল ইসলাম    ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া-মোহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।

এর আগে কোরআন তেলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুন: ঢাকায় বিয়ে করলেই দিতে হবে কর...

এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের বিদায় বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, গাংনী থানা পুলিশের ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দরা।

তরিকুল ইসলাম