শিশু বলাৎকারকারী গোলাম মোস্তফার শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল, ২০২৫ ১৬:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

মেহেরপুরে শিশু বলাৎকারকারী অভিযুক্ত গোলাম মোস্তফার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমঝুপি ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোলাম মোস্তফার ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, গত ১৭ এপ্রিল আমঝুপি গ্রামে শিশু বালকের বলাৎকারকারীকে অতি দ্রুত কঠোর শাস্তির আওয়াতায় আনতে হবে। আর যারা এখন পর্যন্ত এই গোলাম মোস্তফাকে সহোযগীতা করার চেষ্টা করছে তাদের ছাড় দেওয়া হবে না।

বক্তারা আরো বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রত্যেকটি স্তরকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি অপরাধের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যাবো। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলাৎকারকারীর বিচারের দাবিতে প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এদিকে অভিযুক্ত গোলাম মোস্তফাকে গ্রেফতার করে আদালতে পেরণ করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

সাধারণ মানুষের দাবি, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা , যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

নিজস্ব প্রতিবেদক