Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মুজিবনগর উপজেলায় আওয়ামীলরীগের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত-১০

মুজিবনগর উপজেলায় আওয়ামীলরীগের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত-১০

 তরিকুল ইসলাম     ২৭ এপ্রিল, ২০২৪ ১৫:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মহাজনপুর গ্রামে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তোতার সমর্থক ইসলাম শেখের (৬০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করা হয়েছে।

রফিকুল ইসলাম তোতার দাবি, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আমাম হোসেন মিলুর কিছু সমর্থক আমাদের মহাজনপুর বাজারের একটি অফিসে হামলা চালায়। এ সময় অফিস ভাংচুর করে। তারপরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে আমাম হোসেন মিলুর দাবি, আমাদের সমর্থকরা একটি অফিস উদ্বোধনের জন্য রফিকুল ইসলাম তোতার অফিসের সামনে দিয়ে যাচ্ছিলো। এ সময় তার সর্থকরা আমাদের সমর্থদের উপর অতর্কিত হামলা চালায়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত্ব বলেন, ঘটনার সিসি ফুটেজ দেখে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তরিকুল ইসলাম