বিএনপি জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন জনগনের মাঝে তুলে ধরে আজ বুধবার (১ নভেম্বর) বিকেল ৪ টার সময় চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চিৎলা-রুইথনপুর ফুটবল মাঠে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।
চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমানের সার্বিক তত্বাবধান এবং চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের আহবায়ক ইন্তদুল হকের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা।
উক্ত সভায় প্রধান অতিথি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, “আমরা চ্যাম্পিয়ন হয়েছি উন্নয়নে আর বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, বিএনপি- জামায়াত হলো জঙ্গী সংগঠন আর আওয়ামী লীগ হল এই জঙ্গী দমন করার সরকার”।
আরও পড়ুন: হাটবোয়ালিয়াতে দিলীপ কুমার আগারওয়ালের কর্মী সমাবেশ অনুষ্ঠিত...
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদ্মবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলঅম দিপু মাস্টারসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































