মেহেরপুরের গাংনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য, গাংনী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, এমপি।
প্রধান অথিতি ২'শত পরিবারকে এক বান্ডিল করে ২০০ বান্ডিল ঢেউটিন এবং তিন হাজার করে নগদ ছয় লক্ষ টাকা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অথিতি বলেন, আমাদের দেশে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের ভাতা ও অনুদানের ব্যবস্থা করেছেন।
আরও পড়ুন: গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত...
তিনি আরও বলেন, একটি সময় দেশে শান্তিতে বসবাস করা যেত না, বাসা বাড়িতে চুরি,মাঠে ফসল নষ্ট হওয়া ও সন্ত্রাসীদের হামলার স্বীকার হতে হত কিন্তু বর্তমান সরকারের আমলে সাধারন অসহায় মানুষেরা অনেক শান্তিতে এই দেশে বসবাস করছেন, যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তী সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































