দেশের ৫ বিভাগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দিনভর বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রাও।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতেও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। পরদিন সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
আরও পড়ুন: পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা...
তবে রাত থেকে পরদিন মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া হতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































