Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

মেহেরপুরে সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক    ১২ মে, ২০২৪ ১৭:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

মেহেরপুরে ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের উদ্যোগে আজ রবিবার (১২ মে) সকালে বাংলাদেশ কম্পোটালার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: চোখের জলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী লায়লা আরজুমান...

উক্ত র‌্যালিটিতে উপস্থিত ছিলেন, মেহেরপুর ডিস্ট্রিক অ্যাকাউন্ট এন্ড ফিন্যান্স অফিসার স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আহসান আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, এস এ এস সুপার মোহাম্মদ নাজমুল সাকিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

নিজস্ব প্রতিবেদক