Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মহাসমাবেশের ডাক দিল বেকার যুবকরা

মহাসমাবেশের ডাক দিল বেকার যুবকরা

 অনলাইন ডেস্ক    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়ে আসছে বেকার যুবকরা। এবার একই দাবিতে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা। 

সমাবেশে দাবি জানিয়ে বলা হয়, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করতে হবে। বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর রয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা না হলে আগামী ১১ মে ঢাকায় মহাসমাবেশ করা হবে। দীর্ঘদিন ধরেই চাকরিপ্রার্থীরা এ দাবি জানিয়ে আসছেন।

আরও পড়ুন: মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজের পরিচালক হলেন জবির শিক্ষক শেখ মাশরিক...

তারা বলেন, কোনো কোনো দেশে চাকরিতে প্রবেশের বয়স উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশেগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫-৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর ও নেপালে ৩৫ বছর। দক্ষিণ এশিয়ার মধ্যে শুধুমাত্র বাংলাদশ এবং পাকিস্তানেই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর।

অনলাইন ডেস্ক