Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মুজিবনগরে ছোটনাগা বিল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মুজিবনগরে ছোটনাগা বিল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

     ২২ মে, ২০২৩ ২১:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপীনাথপুরে রবিবার (২১মে) বিকেলে ছোটনাগা বিল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

মেহেরপুর এলজিইডির উদ্যোগে উদ্বোধন অনুষ্ঠান পুরন্দরপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন, এমপি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুজিবনগর খ্যাত মেহেরপুরের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই আন্তরিক। তাই জেলার অভূতপূর্ব সব উন্নয়ন হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগকে ভোট দেন নাই তারাও বর্তমান সরকারের আমলে সরকারি সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে। রাস্তাঘাট ব্যবহার করে, তাদের ছেলেমেয়েরা স্কুলে বই পাচ্ছেন বিনামূল্যে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল।