মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজের গাংনী উপজেলায় আগমন উপলক্ষে কর্মকর্তাবৃন্দ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা প্রসাশন সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণী, উপজেলা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার শামছুল আলম শোনা, উপজেলার সকল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































