Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পঞ্চগড়ের আটোয়ারীর নাগর নদীতে চিতা বাঘের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারীর নাগর নদীতে চিতা বাঘের মরদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় এক কৃষকের আস্ত গরুর খাওয়ার পর নাগর নদী থেকে বিশাল আকৃতির এক চিতা বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে চিতা বাঘের মরদেহটি উদ্ধার করা হয়।

ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে গরু খাওয়ার পর সেই চিতা বাঘের মরদেহ মিলল পার্শ্ববর্তী নদী থেকে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বাঘটি। পরে স্থানীয় এক কৃষকের গরু খেয়ে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেঁষা নাগর নদীতে নামে। ওই নদীতেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

আরও পড়ুন: গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু...

খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটি উদ্ধার করেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়।

চিতা বাঘের মরদেহ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে। চিতা বাঘটি লম্বায় ৬ ফিট হলেও উচ্চতা সাড়ে ৩ ফিট।

নিজস্ব প্রতিবেদক