মেহেরপুরে সদর উপজেলার ইছাখালি গ্রামে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেলে ধাক্কায় রমজান আলী (৬০) নামের এক পথচারীর নিহত এবং মোটরসাইকেল চালক আসিফ হোসেন গুরুত্বর আহত হয়েছেন।
নিহত রমজান আলী মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের মৃত ফরমান আলীর ছেলে এবং আহত আসিফ একই উপজেলার হরিরামপুর গ্রামের আসানুর রহামনের ছেলে।
নিহত রমজান আলীর পরিবার সূত্রে জানা যায়, নিহত রমজান গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে ঔষধ নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। ইছাখালি মোড়ের কাছে পৌঁছালে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রমজান আলী ও মোটরসাইকেল চালক আসিফ রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।
আরও পড়ুন: মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ ৫ জন আটক...
পরে স্থানীয়রা দু'জনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজান আলীকে মৃত ঘোষণা করেন। আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন।
মেহেরপুর সদর থানার (ওসি) শেখ কনি মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহতর খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ করলে ব্যবস্থা দেয়া হবে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































