Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আ. লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ. লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

 অনলাইন ডেস্ক    ১২ আগষ্ট, ২০২৪ ১২:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন।

আজ সোমবার (১২ আগস্ট) সকালে আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর সিএমএইচ হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি। তিনি বলেন, আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে।

সাখাওয়াত হোসেন বলেন, সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ১৯ আগস্টের পর কারো কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে। তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে।

অনলাইন ডেস্ক