গাংনীতে ৫ কেজি গাঁজাসহ আটক-২

  তরিকুল ইসলাম    ১ নভেম্বার, ২০২৪ ১৪:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্য রাতে তাদের আটক করে

আটককৃতরা হলো, উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আজিবর রহমানের ছেলে শামিম ওরফে রাজু (২৮) ও একই এলাকার রতন আলীর ছেলে মোমিনুল ইসলাম(২১)।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ রাজু ও মোমিনুল ইসলামকে আটক করে। আটককৃত রাজু ও মমিনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক জেলা আদালতে পাঠানো হবে

তরিকুল ইসলাম