Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রাত থেকে ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ

রাত থেকে ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ

 অনলাইন ডেস্ক    ১৯ মে, ২০২৩ ২০:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

৬৫দিনের জন্য সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকার আজ শুক্রবার (১৯ মে) মধ্যরাত থেকে বন্ধ।

গভীর সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদফতর।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে সাগরে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদফতর।

তিনি আরো বলেন, আগামী ২০ মে থেকে ২৩ জুলাই (৬৫ দিন) সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালীন নিবন্ধিত জেলেদের মধ্যে খাদ্য সহায়তা করা হবে। প্রতিটি হিসেবে নিবন্ধিত জেলেদের মাঝে ৮৬ কেজি করে চাল বিতরণ করা হবে।

অনলাইন ডেস্ক