Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে শিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গাংনীতে শিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 অনলাইন ডেস্ক    ৩ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

মেহেরপুরের গাংনীতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপুর নেতৃত্বে শনিবার সন্ধ্যায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে।

মিছিল শেষে গাংনী বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর।

সমাবেশে সাহিদুজ্জামান শিপু তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তখন দেশবিরোধী পাকিস্তানীদের দোসর বিএনপি ও জামায়াত দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন: উড়াল সড়কে ৩ ঘণ্টায় চলল ২১১৭ গাড়ি...

সাবেক এই ছাত্র নেতা আরো বলেন, বিএনপির নেতারা সে যেই হোন না কেন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার করলে তার বিরুদ্ধে রাজপথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবুল বাসার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম ও উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মনিরুল ইসলাম মনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মাজেদুল ইসলাম রিমন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক, বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।

অনলাইন ডেস্ক