শুভ নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। উক্ত মঙ্গল শোভাযাত্রাটি উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ও সম্মানিত পুলিশ সুপার জনাব মুক্তাধর পিপিএম (বার) মহোদয়।
জেলা প্রশাসকের কার্যালয় হতে শোভাযাত্রাটি বিভিন্ন বর্ণিল সাজে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এই আনন্দ উৎসবে সকল শ্রেণী পেশার মানুষ, জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় সম্মানিত পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) মহোদয় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আরও বলেন যে, পহেলা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ।
অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। শুভ নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। সবাই যেনো নির্বিগ্নে আজ এই উৎসব মূখর দিনটি আনন্দের সহিত পালন করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি।
আরও পড়ুন: বাজার নিয়ন্ত্রণ করবে সরকার: নানক...
খাগড়াছড়ি পৌরসভার বাসিন্দা জনাব দীপ্ত বড়ুয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি জানিয়ে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে জানান যে, বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ।
সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পহেলা বৈশাখের দিকে। মঙ্গল শোভাযাত্রা, বৈশাখি মেলা, মিষ্টিমুখ, কোলাকুলি, হালখাতা, আড্ডা, নতুন জামায় সকলে আহ্বান জানান নতুন বছরের।
আমরা যেনো এ দিনটি নির্বিগ্নে উদযাপন করতে পারি তার জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন।
শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা উপভোগ করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম(বার) মহোদয় ও জেলা প্রশাসক জনাব মোঃ সহিদুজ্জামান।
আনোয়ার হোসেন জীবন






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































