মেহেরপুর সেনা ক্যাম্পের অভিযানে চাঁদাবাজ গ্রুপের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় মেহেরপুর সদর উপজেলা আদালত চত্বরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার আমিনুল ইসলামের বড় ছেলে মোহাম্মদ মিলন (৩৬), ছোট ছেলে মির জনি (৩২) এবং ঘোষপাড়ার আব্দুর রশিদের ছেলে ফখরুল ইসলাম মাহফুজ (২৮)।
বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মেজর ফারহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সেনা ক্যাম্পের দেওয়া তথ্যের মতে জানা যায়, মোহাম্মদ মিলন, মির জনি এবং ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিল এমন একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের কোর্ট এলাকায় অভিযান চালিয়ে ওই তিন চাঁদাবাজকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে মেহেরপুর থানায় হস্তান্তর করা হয়।
সেনা ক্যাম্পের দেওয়া তথ্যে আরো জানা যায়, মির জনির বিরুদ্ধে ১টি চাঁদাবাজি মামলা, ৩টি মাদক সংক্রান্ত মামলা, মোহাম্মদ মিলনের বিরুদ্ধে ৩টি মাদক সংক্রান্ত মামলা, ৫টি চাঁদাবাজির মামলা, ১টি নারী নির্যাতন মামলা এবং ফখরুল ইসলামের বিরুদ্ধে ৪টি চাঁদাবাজির মামলা, ১টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































