Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন ৭ বিজিবি

খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন ৭ বিজিবি

 মোঃ আনোয়ার, খাগড়াছড়ি প্রতিনিধি     ২৩ আগষ্ট, ২০২৪ ১৭:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 55 বার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউপির বন্যার্ত পরিবারগুলোর মাঝে ত্রান সামগ্রী (শুকনো খাবার) দিয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।

শুক্রবার সকালে বাবুছড়া ইউপির আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান সামগ্রী বিতরণ করেন, বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মো. মাহামুদুল হাসান (পিএসসি) আর্টিলারী।

আরোা পড়ুন:সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

তিনি বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে অত্র ব্যাটালিয়নের আওতাধীন পাহাড়ি, বাঙালি অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হলে, আমরা ব্যাটালিয়নের পক্ষ থেকে চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও যেকোনো দূর্যোগ মোকাবেলায় ব্যাটালিয়নের পক্ষ থেকে এমন কার্যক্রম চলমান থাকবে।

এ সময় বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবায়দুল হক, ইউপি সদস্য মো. জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

মোঃ আনোয়ার, খাগড়াছড়ি প্রতিনিধি