মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ান গাংনী শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার (৩ নভেম্বর) সন্ধায় গাংনী মটর শ্রমিক ইউনিয়ান অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে।
গাংনী মটর শ্রমিক ইউনিয়ানের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে ও কার্যকারী সভাপতি মাহাবুবর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭৪ মেহেরপুর-০২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
আরও পড়ুন: আত্মসমর্পণের পর দণ্ডিত হেলেনা জাহাঙ্গীর কারাগারে...
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা চেষ্ঠা করছি এই দেশকে একটি যুগোপযোগী দেশ করার জন্য এবং বাস ট্রাক ও পরিবহণ খাতে যেন উন্নয়ন হয় সে জন্য আমরা সড়ক পথ প্রশস্ত করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম,মেহেরপুর জেলা ট্রাক মালিক শাখার সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শাহিদুজ্জামান শিপু সহ সকল মটর শ্রমিকের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































