মেহেরপুরের গাংনী পৌরসভায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর ২৪) সকাল ১১ টায় গাংনী পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান।
বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কমিউনিট মোবিলাইজেশন এবং সচেতনতা বুদ্ধি কর্মসূচীতে সচেতন মূলক আলোচনা করেন বিএমডব্লিউএসএসপি পানি সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্টের সিনিয়র স্যোসাল ডেভোলপমেন্ট লুৎফর রহমান।
কর্মসূচিতে পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবারহ, উন্নত ড্রেন নির্মান, পাবলিক টয়লেট, স্বাস্থ্যসস্মত ল্যাট্রিন ও স্যানিটেশনের সকল প্রক্রিয়া সহ এই প্রকল্পের সুফল এবং এই প্রকল্প কিভাবে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে তা সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়া সভায় আলোচকেরা বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প সম্পর্কে অবহিত ও উদ্বুদ্ধ করেন।
সভায় গাংনী পৌরসভার সকল কাউন্সিলর, টিএসসিসির মেম্বার, স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার স্টাফ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































