আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রস্তুত বলে আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীতে স্থাপিত বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে জানানসংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এ কথা বলেন তিনি।
বিজিবির মহাপরিচালক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজধানীসহ সারা দেশে এক হাজার ১৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ৭০০ পেট্রোল টিম টহল দিচ্ছে।
আরও পড়ুন: নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে নৌবাহিনী মোতায়েন...
সারা দেশে র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স টিম কাজ করছে। তারা যে কোনো ধরনের নাশকতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। সেই সঙ্গে অনলাইনে গুজব ঠেকাতেও কাজ করছে বিজিবির গোয়েন্দা বিভাগ।
এসময় প্রতিটি সদস্য সততা ও নিষ্ঠা নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও প্রত্যাশা করেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































