Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ১৭বছরেও আলোর মুখ দেখেনি মেহেরপুরের বিসিক! কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লুটপাটসহ নানা অনিয়মের অভিযোগ!

১৭বছরেও আলোর মুখ দেখেনি মেহেরপুরের বিসিক! কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লুটপাটসহ নানা অনিয়মের অভিযোগ!

  তরিকুল ইসলাম    ১৩ ডিসেম্বার, ২০২৪ ১১:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 100 বার

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ২০০৭ সালে চালু হলেও ১৭ বছরেও আলোর মুখ দেখেনি বিসিকের মেহেরপুর শাখা। কর্তৃপক্ষের নানা অনিয়ম আর উদাসীনতার কারণে ডুবতে বসেছে মেহেরপুরের (বিসিক) শিল্প নগরী। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সরকারি গেজেট অনুযায়ী শিল্প উদ্যোক্তাদের ২৭ টি সুবিধা দেওয়ার কথা থাকলেও সেই সকল সুবিধা থেকে বঞ্চিত প্রতিটা প্লটের মালিক।

বিসিক এরিয়াতে মোট প্লট ৭০ টি এর মধ্যে ৬৮টি প্লট ৩৫টি উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেয়া হলেও সেখানে গড়ে উঠেছে মাত্র ৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে চালু রয়েছে ৭ টি, সে প্রতিষ্ঠান গুলোর অবস্থাও শোচনীয়। এরই মাঝে বেরিয়ে এসেছে কর্মকর্তাদের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রনদোনার দেড় কোটি টাকা নয় ছয় হলেও কর্মকর্তারা বলছেন সব কিছু নিয়ম অনুযায়ী হয়েছে। প্লট বরাদ্দ নিয়ে দীর্ঘ ১৭ বছরেও কোন কার্যক্রম শুরু করেনি সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। এ সকল অনিয়মের বিরুদ্ধেও নেওয়া হয়নি প্রশাসনিক কোন ব্যবস্থা। অথচ যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদের বিভিন্ন কারণ দেখিয়ে প্লট বরাদ্দ বাতিলের হুমকি প্রদান করেন ওই অফিসের কর্মকর্তারা।

গেল ২০২১-২০২২ অর্থ বছরে সারা দেশের জন্য করোনাকালীন সময়ে শিল্প উদ্যোক্তাদের প্রনোদনার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয় শিল্প মন্ত্রণালয়। সেখানে মেহেরপুর বিসিক পায় দেড় কোটি টাকা। সে টাকা নাম মাত্র উদ্যোক্তাদের মাঝে লোন হিসেবে ১২থেকে ১৫ লক্ষ্য টাকা দিয়েছে। বাকি টাকা চলে যায় কর্মকর্তাদের পকেটে। সরকারিভাবে ঋণ দেওয়ার বিষয়টি স্বজনপ্রীতির পাশাপাশি গোপনে অর্থ বাণিজ্য করার কারণে উদ্যোক্তাদের হাতে পৌঁছায়নি ঋণের টাকা।

আরো পড়ুন:গাংনীতে মাইকের উচ্চ শব্দে অতিষ্ট জনজীবন

এখানেই শেষ নয়, নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছেন পাম চালক। আর পাম চালকের বরাদ্দকৃত কোয়াটারের সকল সুবিধাও পাচ্ছেন ওই নৈশ প্রহরী। কোয়াটারের মধ্যে হাঁস,মুরগী ও গরু পালন করেছেন নৈশ প্রহরী। এদিকে পাম্প চালক পালন করছেন হিসাব রক্ষকের দায়িত্ব। এছাড়াও সেখানে করা হয় বিভিন্ন ধরনের ফসলী আবাদ।

সরজমিনে দেখা যায়, বিসিকে পড়ে থাকা জায়গা গুলোতে ঝড়-জঙ্গলে ভরা, চাষ করা হচ্ছে গরুর ঘাস, কলায় এবং গবাদি পশুর বিচরণভূমিতে পরিণত হয়েছে। তাছাড়া ইতিপূর্বে বেশ কয়েকবার উদ্যোক্তাদের প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। কোন প্রকার সুবিধা না পাওয়ায় নতুন ভাবে কেউ বিনিয়োগ করতে সাহস পায় না।


এছাড়াও অভিযোগ রয়েছে নিয়মিত অফিস করেন না কর্মকর্তা ও কর্মচারীরা৷ এমনকি প্রতিষ্ঠানে নিয়মিত বাংলাদেশের পতাকাও উত্তোলন করা হয়না। এখানে শিল্প উদ্যোক্তাদের শিল্পের উন্নয়নে সহায়তার পরিবর্তে, উদ্যোক্তাদের কোণঠাসা করে রেখেছে।

বিসিক থেকে তেমন কোনো সুবিধা পাওয়া যায় না। কোন অসুবিধার কথা কর্মকর্তাদের বলতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে অসদআচরণ করেন। প্রণোদনার ঋণ হিসেবে কিছু টাকা দিয়েছে। বাকি টাকা করেছে স্বজনপ্রীতি। এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা।

আরো পড়ুন:পুলিশি তৎপরতার অভাবে মাদকে সয়লাব সীমান্তবর্তী জেলা মেহেরপুর

শিল্প নগরীর মধ্যে গবাদি পুশু ও হাঁস-মুরগী পালনের কথা স্বীকার করে নৈশ প্রহরী হাবিবুর রহমান জানান, আমি এখানে পাম্প চালকের দ্বায়িক্ত পালন করি। আর পাম্প চালক একাউন্টসে কাজ করে। পাম্প চালকের দ্বায়িক্তের কারণে আমি কোয়াটারের সকল সুবিধা পায়।

এদিকে হিসাব শাখার পদটি শূণ্য থাকার কারণে অফিসের পাম্প চালককে দিয়েই পরিচালনা করা হচ্ছে বিসিকের হিসবা শাখা। এ যেনো দায়িত্বহীনতার পরিচয়। এ বিষয়ে বিসিকের কর্মকর্তাদের উপর দোষ চাপিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেন পাম্প চালক জাভেদ হোসেন।

লোক না থাকার কারণে পাম্প চালক যেহেতু লিখা পড়া ভালো জানে সেই সূত্র ধরে তাকে হিসবা রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বে থেকেই নৈশ প্রহরী পাম্প চালকের দায়িত্ব পালন করে আসছে তাই ওটার রক্ষণাবেক্ষণ সে করে বলে জানান বিসিক শিল্প নগরীর মেহেরপুর শাখার শিল্পনগরী কর্মকর্তা আক্তারুজ্জামান।

আরো পড়ুন:অনিয়ম, ঘুষ আর দুর্নীতির আখড়া মেহেরপুরের ভূমি অফিসগুলো

১৭ বছরেও বিসিক আলোর মুখ দেখেনি এটার সত্যতা আছে। বিসিক সকল সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত। উদ্যোক্তারা অফিসে যোগাযোগ করলে তাদের সকল সুবিধা দেওয়া যাবে। পশু পালনের বিষয়টি জানা নেই,তবে যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সকল প্রনোদনার টাকাও উদ্যোক্তাদের মাঝে সঠিক ভাবে বন্টন করা হয়েছে বলে বলে জানান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন, মেহেরপুর শাখার উপব্যবস্থাপক ফয়সাল হাসনাত।

তরিকুল ইসলাম