Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত

মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত

 অনলাইন ডেস্ক    ২০ আগষ্ট, ২০২৩ ১৬:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার (২০আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমম্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক জনাব মোঃ শামীম হাসান।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, মেহেরপুর জেলার বিভিন্ন দপ্তরের মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত ও সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে সরকারী নির্দেশনা সমূহ সঠিক ভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন: মেহেরপুর বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার...

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, জেল সুপার মনির হোসেন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, এন এস আই এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি ও সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান।

অনলাইন ডেস্ক