Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত-১

গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত-১

 তরিকুল ইসলাম    ২ জানুয়ারী, ২০২৪ ১৫:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 59 বার

মেহেরপুরের গাংনীতে আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ছয়টার সময় বৈদ্যুতিক তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইসরাইল হোসেন (৪০) নামের এক চা দোকানির মৃত্যু হয়।

নিহত ইসরাইল হোসেন গাংনী উপজেলার বাওট গ্রামের ইউনুস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেন মেহেরপুর কুষ্টিয়া সড়কের বাওট বাজারে চা বিক্রি করেন। ইসরাইল আজ সকালে দোকানে এসে বৈদ্যুতিক তার মেরামত করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকাই কিছুই দেখা যায়নি। বেলা সাড়ে ৭ টার সময় মসজিদে কোরআন পড়তে আসা শিশুরা ছাদ থেকে একজন পড়ে থাকতে দেখে চিৎকার করে।


আরও পড়ুন: নির্বাচনের দিন চলবে গণপরিবহন ও প্রাইভেটকার: জননিরাপত্তা সচিব...

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরবর্তীতে ওই ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ইসরাইল হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে ওখান কার কর্তব্যরত চিকিৎসক ইসরাইল হোসেনকে মৃত ঘোষনা করেন।

তরিকুল ইসলাম