Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে শিক্ষক হত্যাকারীর শাস্তির দাবীতে শিক্ষকদের মানববন্ধন

গাংনীতে শিক্ষক হত্যাকারীর শাস্তির দাবীতে শিক্ষকদের মানববন্ধন

  তরিকুল ইসলাম    ১৪ অক্টোবার, ২০২৪ ১৪:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 61 বার

মেহেরপুরের গাংনী মডেল সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিউল ইলমা জাকিয়াকে নির্মম নৃশংস ভাবে হত্যা করার ঘটনার হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যকার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রার্থমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান বকুল।

মানব বন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হুসাইন,সাহারবাটি ইবাদত খানা প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আলী, ধানখোলা সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, নওদা হোগলবাড়ীয়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম, খড়মপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, খুনি ওহিদুলের বড় মামা ফেরদৌস আহমেদ, খুনি ওহিদুলের বড় বোন বুলবুলি খাতুন, নিহত জাকিয়ার ছোট ভাই গাংনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক তোহা, বড় বামুন্দী সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান, হাড়িয়াদহ সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবনী আক্তার, সহড়াতলা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, গাংনী মডেল সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার আইনে দৃ্ষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধন শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১২/১০/২৪ ইং তারিখে শনিবার সকালে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে আপন ভাবী ও বোনকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই।

নিহতরা হলেন, গাংনী উপজেলার শানঘাট গ্রামের ফরাজী পাড়ার জাহিদ হোসেনের স্ত্রী স্কুল শিক্ষিকা ৩ সন্তানের জননী আসমাউল হুসনা জাকিয়া ওরফে ইলমা (৪৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বোয়ালমারী গ্রামের হাফিজ উদ্দীনের স্ত্রী ৩ সন্তানের জননী ও খুনি ওহিদুলের মেজো বোন, জোসনা খাতুন (৫০)।

প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনায় গাংনী থানায় হত্যা মামলা হযেছে। ঘটনার দুই ঘন্টার মধ্যেই খুনি ওহিদুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

তরিকুল ইসলাম