জামালপুর ডিবি-২ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১টার সময় দেওয়ানগঞ্জ থানাধীন সীমান্তবর্তী এলাকার রামরামপুর ইউনিয়নের সাকিনস্থ ঝাউডাঙ্গা পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশের কাচা রাস্তা হইতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জামালপুর ডিবি পুলিশ।
আটকৃতরা হলেন, মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ মুসলিম উদ্দিন (৫৫), মোঃ আব্দুল কুদ্দুসসের ছেলে মোঃ আব্দুল মান্নান ওরফে মান্না (৪৫)। তারা উভয় সাং-উত্তর রহিমপুর পাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: আপনার মোবাইল বৈধ কি না, যাচাই করবেন যেভাবে...
একই দিনে দেওয়ানগঞ্জ থানাধীন পোল্লাকান্দী আদর্শগ্রাম থেকে রাত ৯ টার সময় মোঃ শাহিনুর ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি। তার কাছ থেকে পাওয়া যায় ২০ পুরিয়া গ্যাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট।
ডিবি (ওসি) সোহেল রানা বলেন, তিন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে৷
মোঃ টুকন মিয়া মাসুদ, জামালপুর






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































