বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে লুটের ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতে জেলার আরেক উপজেলা থানচির দুই ব্যাংকে ডাকাতি হয়। আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচি বাজার এলাকায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে।
আজ দুপুর ১টার সময় থানচি বাজারে ঢুকে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা দুই ভাগে বিভক্ত হয়ে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা দুটি ব্যাংকে লুটপাট চালিয়ে এলোপাথাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, সকালে একদল সন্ত্রাসী উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক-এ পৃথকভাবে হামলা চালায়।
আরও পড়ুন: ভোক্তাপর্যায়ে কমলো এলপি গ্যাসের দাম...
কর্মকর্তা, কর্মচারীদের জিম্মি করে সেনালী ব্যাংক থেকে ১৫ লাখ টাকা এবং কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।
তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত সে ব্যপারে এখনই কিছুই বলতে পারছি না। বর্তমানে উপজেলা সদরে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে আছেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































