Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

গাংনীতে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  তরিকুল ইসলাম    ১০ ডিসেম্বার, ২০২৪ ১৯:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 89 বার

মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর সকাল ১১টায় জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত এবং গাংনী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।

মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজের সভাপতিত্বে সমাপনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ূম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোর্স পরিচালক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এসময় উপজেলার নয়টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশের প্রশিক্ষণার্থীর মধ্যে থেকে ধানখোলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ আলহাজ মিয়া প্রশিক্ষণের তাৎপর্যতা তুলে ধরেন এবং সকলের পক্ষ থেকে প্রশিক্ষণের অনুভূতি প্রকাশ করেন।

গাংনী উপজেলা আনসার অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাংনী সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের প্রকাশনা কর্মকর্তা ও এই কোর্সের ফোকাল পয়েন্ট আব্দুল জলিল মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. মোঃ মোত্তালেব আলী, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীসহ উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ৪০ জন গ্রাম পুলিশের প্রশিক্ষণার্থী সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও পুরষ্কার প্রদান করা হয়।

তরিকুল ইসলাম