Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাড়ি ফিরে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী, গ্রেফতার ৩

বাড়ি ফিরে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী, গ্রেফতার ৩

  জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি     ২৯ জানুয়ারী, ২০২৪ ১১:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 124 বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বাড়ি ফিরে ধর্ষণের শিকার হয়েছেন এক গার্মেন্টস কর্মী। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী গার্মেন্টস কর্মী (১৮) নিজ কর্মস্থল গাজীপুর থেকে বাড়ি ফিরে তারাকান্দি বাজারে ঘুরতে গেলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। জব্দ করা হয়েছে তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরপাকুন্দিয়া গ্রামের আলী আকবরের ছেলে কাউসার আহমেদ (২৪), একই গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন রাজু (২৪) ও বীরপাকুন্দিয়া গ্রামের খসরু মিয়ার ছেলে জুবায়েদ হাসান শুভ (১৮)।

ভিকটিম নিজেই বাদী হয়ে রবিবার (২৮ জানুয়ারি) সকালে ৭ জনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পাকুন্দিয়া থানা সূত্রে জানা যায়, নির্যাতিতা ওই তরুনী গাজীপুরের একটি গার্মেন্টসে কাজ করেন। শনিবার বিকেলে ছুটি নিয়ে সেখান থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নিজ বাড়িতে যান। সেখান থেকে একই এলাকার বাসিন্দা বন্ধু সাব্বির হোসেন ও সাব্বিরের বন্ধু আশরাফ হোসেনের সঙ্গে একটি অটোরিকসা করে পাশ্ববর্তী তারাকান্দি বাজারে বেড়াতে যান।

ওই সময় চরপাকুন্দিয়া গ্রামের যুবক কাউসার আহম্মেদ, জুবায়েদ হাসান শুভ, মেহেদী হাসান, হৃদয়, বাবু, তোফাজ্জল হোসেন রাজু ও ইয়াসিন অটোরিকশাটিকে তারাকান্দি ফাজিল মাদ্রাসার মাঠে নিয়ে যায়।

আরও পড়ুন: হিরো আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি...

সেখানে তারা ভিকটিমের বন্ধু সাব্বিরকে আটক করে তার কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে অটোরিকশাসহ সেই নারীকে আটকে রাখার হুমকি দেন।

এ কথা বলে ভিকটিমকে জোর করে মাদ্রাসার পাশে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করেন গার্মেন্টস কর্মী ওই তরুণীকে।

সাব্বিরের বন্ধু আশরাফ হোসেন টাকা সংগ্রহ করে আনার কথা বলে কৌশলে পাকুন্দিয়া থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানার এস আই মোঃ দ্বীন ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন জনকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আল আমিন বলেন, ভুক্তভোগীর ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। পুলিশের অবস্থান টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। তিন জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাকী আসামীদেরকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, অসুস্থ্য ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি